খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন | সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন | সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

ছবিতে নির্বাচিত সদস্যরা

মেহেদী হাসান রিপন | যোগফল প্রতিবেদক :

অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 'প্রেসক্লাব যশোর'-এর দ্বৈ-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্ধারিত সময় পর্যন্ত চলে প্রাণবন্ত ভোটগ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান টুকুন এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর ইসলাম।এছাড়া ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দেওয়ান মোর্শেদ আলম। নির্বাহী সদস্য পদের মর্যাদাপূর্ণ ৬টি আসনে জয়লাভ করেছেন শহিদ জয়, রফিকুল ইসলাম, গালিব হাসান পিন্টু, মুর্শিদুল আজিম হিরু, এস এম সোহেল এবং তৌহিদ জামান।

পদভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল ও ভোটের বিবরণ:

সভাপতি পদ:

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জাহিদ হাসান টুকুন ৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফকির শওকত পান ৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদ:

সাধারণ সম্পাদক পদের ত্রিমুখী লড়াইয়ে নূর ইসলাম ৪৪ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহাবুজ্জামান ঝন্টু পান ৪১ ভোট এবং জুয়েল মৃধা পান ৩০ ভোট।

ক্রীড়া-সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদ:

এই পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান সাইফ পান ৫২ ভোট।

নির্বাহী সদস্য পদ (নির্বাচিত ৬ জন):

সদস্য পদের সাধারণ আসনে সর্বোচ্চ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন শহিদ জয়। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ ভোট পান রফিকুল ইসলাম।
শহিদ জয়: ৯৬ ভোট (বিজয়ী)
রফিকুল ইসলাম: ৯২ ভোট (বিজয়ী)
গালিব হাসান পিন্টু: ৮০ ভোট (বিজয়ী)
মুর্শিদুল আজিম হিরু: ৮০ ভোট (বিজয়ী)
এস এম সোহেল: ৬২ ভোট (বিজয়ী)
তৌহিদ জামান: ৫৯ ভোট (বিজয়ী)
শফিক সায়ীদ: ৫৪ ভোট
আব্দুল ওয়াহাব মুকুল: ৪৮ ভোট

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও পরিচালনা করেন। পরবর্তীতে ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট প্রদান করতে পেরে সাধারণ সাংবাদিক ও ভোটাররা গভীর সন্তোষ প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ী ও পরাজিত সকল প্রার্থীকে শুভেচ্ছা জানানো হয়। একই সাথে একটি সফল ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় যশোরের কর্মরত সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।নবনির্বাচিত এই পরিচালনা কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব যশোরের সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রায় দায়িত্ব পালন করবেন।

যোগফল ডেস্ক 
advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম